ঢাকাSaturday , 1 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় মিনি কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরণ

Link Copied!

Naogaon-Picture-1নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রানীনগরে কৃষকদের মাঝে সরকারি ভর্তুকিতে প্রথমবারের মতো মিনি কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়)’র আওতায় রানীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের কৃষক ওসমান গনির হাতে এই মিনি কম্বাইন হার্ভেস্টার মেশিনটি হস্তান্তর করা হয়।
গত ২৭ মার্চ (সোমবার) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম সারওয়ারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল আজিজ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কুমার সাহা, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু প্রমুখ।
জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা সাংবাদিকদের বলেন, কৃষকরা এই যন্ত্রের মাধ্যমে খুব সহজেই তাদের ধান ও গম ফসল কর্তন ও মাড়াই করতে পারবেন। শ্রমিক সংকট ও অর্থ অপচয় যাতে না হয় তাই কৃষি বিভাগ কৃষকদের মাঝে এই ব্যয়বহুল মেশিনটি সরকারি ভর্তুকিতে বিতরণ শুরু করেছে। এর মাধ্যমে দেশের অবহেলিত কৃষকের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার।