ঢাকাSaturday , 1 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় দল হেরেছে, সরকার জিতেছে

Link Copied!

Kaderনারায়ণগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে অনৈক্য থাকায় কুমিল্লার সিটি নির্বাচনে দল হেরেছে। তবে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে। আর এ কারণে সরকার জিতেছে।
শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা ফ্লাইওভারের কাজ পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
জঙ্গিবাদ নিয়ে ওবায়দুল কাদের বলেন, একটি বড় রাজনৈতিক দল জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করছে। তারা আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়। তবে সরকার এই জঙ্গিবাদকে পরোয়া করে না। সাম্প্রদায়িক উগ্রবাদকে মোকাবিলা করার সামর্থ্য সরকারের আছে।
এ সময় মন্ত্রী জানান, ১৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভুলতা ফ্লাইওভার আগামী জুন মাসে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এই ফ্লাইওভার চালু হলে ঢাকা-সিলেট ও ঢাকা বাইপাস এশিয়া মহাসড়কের যানজট নিরসন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এ ছাড়াও এই মহাসড়কে চিহ্নিত ১৪৪টি ব্ল্যাক স্পট সংস্কারের কাজও এই সময়ের মধ্যে শেষ হওয়ার আশা প্রকাশ করেন তিনি।