ঢাকাTuesday , 28 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাব গোয়েন্দা প্রধানকে দেখতে গেলেন তথ্যমন্ত্রী

Link Copied!

ENUনিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে চিকিৎসাধীন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদকে দেখতে গেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়ে তিনি আবুল কালামের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পূর্ণ আন্তরিকতার কথা জানান।
এ সময় মাউন্ট এলিজাবেথের কর্তব্যরত চিকিৎসক, সেখানকার বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর নাজিম উদ-দৌলা, আবুল কালামের সঙ্গে যাওয়া তার সহকর্মী লে. কর্নেল আমের ও পরিবারের সদস্য পাপ্পু উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী চিকিৎসার জন্য গত ১৫ মার্চ সিঙ্গাপুর গেছেন। আজ মঙ্গলবার রাতে তার ঢাকা ফেরার কথা রয়েছে। তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য জানান।
গত ২৫ মার্চ সন্ধ্যায় সিলেটের শিববাড়িতে জঙ্গিবিরোধী অভিযানস্থলের কাছাকাছি বিস্ফোরিত বোমায় গুরুতর আহত র‌্যাব কর্মকর্তা আবুল কালাম আজাদকে সিলেট ও ঢাকায় চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।