ঢাকাTuesday , 28 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা ২ এপ্রিল

Link Copied!

A.Legueনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা আগামী ২ এপ্রিল সকাল ১০টায় দলীয় সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে একই কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্য, খুলনা বিভাগের অন্তর্গত আওয়ামী লীগের সব জেলা/মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় সংসদ সদস্য, দল সমর্থিত জেলা পরিষদ চেয়ারম্যানদের উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক অনুরোধ জানিয়েছেন।