ঢাকাSaturday , 25 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Link Copied!

deadপাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলা থেকে জয়নাল সরদার (৬০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার দা-কোপার বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। জয়নাল উপজেলার বানিয়াবহু গ্রামের মৃত দেল মাহমুদ সরদারের ছেলে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন জানান, উপজেলার দা-কোপার বিলে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে জয়নাল সরদারের মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, জয়নাল সরদার শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হন। তিনি কিভাবে মারা গেছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।