ঢাকাSaturday , 25 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সজলের বিপরীতে বিপিএল তারকা পামেলা

Link Copied!

sojol-pamelaবিনোদন প্রতিবেদক : মিস ইন্ডিয়া খ্যাত তারকা পামেলা সিং। বিপিএল আসর উপস্থাপনার পর এবার বাংলাদেশের টেলিফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তিনি। বলিউড ও টলিউডের এ অভিনয়শিল্পী বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজলের বিপরীতে অভিনয় করবেন।
আগামী ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হবে ‌‌‘অনুপমা’ শিরোনামের এই টেলিফিল্মটি। এটি পরিচালনা করবেন আলম আশাদ মিন্টু।
এতে নাম ভূমিকায় অভিনয় করবেন পামেলা। তিনি একজন ডাক্তারের চরিত্র রুপায়ন করবেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে পরিচালক আলম আশাদ মিন্টু বলেন, ‘আপাতত সব প্রস্তুতি শেষ। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে শুটিং শুরু করব। কলকাতায় টানা ‍দুইদিন ও ঢাকায় একদিন দৃশ্যধারণের কাজ হবে। আগামী ঈদুল ফিতরে এন লিমিটেড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হবে টেলিফিল্মটি। এটি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।’
পামেলা সিং ভুতোরিয়া ২০০৬ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেমি ফাইনালিস্ট ছিলেন। এরপর জড়িয়ে যান স্টার স্পোর্টস, জুম টিভি ও সংগীত বাংলা চ্যানেলসহ নানা টিভি অনুষ্ঠান উপস্থানায়। রাতারাতি তারকাখ্যাতিও পেয়ে যান তিনি। শুধু উপস্থাপনা নয়, মডেলিং ও চলচ্চিত্রেও রয়েছে তার সফল পথচলা। বলিউডের ‘কাহানি’ ও টলিউডের ‘টান’ সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের। তবে বাংলাদেশের খেলাধুলা বিশেষ করে ক্রিকেট অঙ্গনেও তিনি পরিচিত মুখ।
২০১৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেট আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা করেন তিনি। এর আগে পামেলা সিং ভুতোরিয়া নগর বাউল খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের সঙ্গে একটি এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনে কাজ করেন।