ঢাকাSaturday , 25 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫৪ টেস্ট পর নেই কোহলি

Link Copied!

kohliস্পোর্টস ডেস্ক : ২০১১ সালের নভেম্বরের পর থেকে ভারতের হয়ে কোনো টেস্ট মিস করেননি বিরাট কোহলি। এবার কাঁধের ইনজুরির কারণে থামতে হলো ভারতীয় এ অধিনায়ককে।
রাঁচি টেস্টের তৃতীয় দিনে কাঁধে চোট লাগায় ৫৪ টেস্ট পর দর্শক হিসেবে ভারতের খেলা দেখতে হচ্ছে কোহলিকে। চার ম্যাচ টেস্টের আগের তিনটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ ব্যবধানে রয়েছে ভারত। আজ সিরিজের চতুর্থ ও ফাইনাল টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া।কিন্তু সিরিজ নির্ধারণী এই লড়াইয়ে ধর্মশালায় দলকে নেতৃত্ব দিতে পারছেন না কোহলি। তার পরিবর্তে ভারতের নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে।
ডাইভ দিতে গিয়ে কাঁধে চোট পেলেও সমর্থকদের আশ্বস্ত করতে রাঁচিতে ব্যাট করতে নেমেছিলেন কোহলি। কিন্তু ঠিক মতো ব্যাট করতে পারেননি তিনি। শুক্রবারের সাংবাদিক সম্মেলনেও ফিটনেস যাচাই ও শেষ সময় পর্যন্ত অপেক্ষার কথা জানান ভারতীয় এ ব্যাটিং জিনিয়াস। ভক্তদের কোনো আশ্বস্ত না করে কেবল শতভাগ ফিট হলেই মাঠে নামার কথা জানিয়েছিলেন তিনি। পুরো ফিট হতে না পারায় আজ মাঠে নামেননি বিরাট কোহলি।