ঢাকাFriday , 24 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুনীলকে মারধর করলেন কপিল

Link Copied!

Sunil-Kapilবিনোদন ডেস্ক : জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কপিল শর্মা। আর কপিলের সঙ্গে থেকে হাসির হাড়ি যে খুলে দেন তার নাম সুনীল গ্রোভার।
পর্দায় এই দুজনের রসায়ন দেখে কত দর্শকই না আনন্দ পেয়েছেন তার ইয়াত্তা নেই! কিন্তু এই কপিলের হাতেই শারীরিক নিগৃহের শিকার হয়েছেন সুনীল। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
‘দ্য কপিল শর্মা শো’র এক স্পটবয়ের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মাঝ আকাশে বিমানের ভেতর। কপিল ও তার সহযোগীরা স্টেজ শোয়ের জন্য গিয়েছিলেন অস্ট্রেলিয়াতে। সিডনি ও মেলবোর্নে শো শেষ করে সবাই একই ফ্লাইটে ফিরছিলেন। তখন মদ খেয়ে মাতাল হয়ে যান কপিল। একটু দূরে বসে ছিলেন সুনীল। নেশার ঘোরে টলতে টলতে সুনীলের সিটের সামনে গিয়ে দাঁড়ান কপিল। তখন নাকি নোংরা ভাষায় সুনীলকে অপমান করেন কপিল। এ সময় সুনীলকে নাকি কপিল বলেন, ‘আরে, তুই কে? তোর সমস্ত শো ফ্লপ, তুই আমার চাকর ছাড়া কিছু না। অস্ট্রেলিয়াতেও তোর শো ফ্লপ করেছে।’ এসব বলার পর সুনীলকে কপিল মারধর করেন বলেও জানা যায়।
সংবাদমাধ্যমটি আরো জানায়, সুনীল নাকি পুরো অপমান মুখ বুজে সহ্য করেন। কোনো প্রতিবাদ করেননি। তবে সুনীল যে বেজায় চটেছেন, তার প্রমাণ মিলেছে তার টুইটারে। কপিলকে আনফলো করে দিয়েছেন সুনীল।
শোনা যাচ্ছে, কপিলের বিরুদ্ধে আইনি অভিযোগও দায়ের করতে পারেন সুনীল।