ঢাকাFriday , 24 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderপাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে শাজাহান আলী (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
শাজাহান আলী উপজেলার রুপপুর গ্রামের মৃত মহাম্মদ আলীর ছেলে। তিনি পাকশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ছিলেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন শাজাহান আলী। নতুন রুপপুর গোরস্তানের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। এ সময় শাজাহানের সঙ্গে থাকা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম (৪৩) ও আবুল হোসেন (৩৫) নামে এক যুবক বাধা দিলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে শাজাহানের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে তিনি মারা যান।