ঢাকাFriday , 24 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিপণ দাবিতে ২ জেলেকে অপহরণ

Link Copied!

Sundarbanসাতক্ষীরা প্রতিনিধি : মুক্তিপণ দাবিতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা। শুক্রবার ভোরে সাতক্ষীরা রেঞ্জের বৈকারীর খাল থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ভেটখালী গ্রামের তারা মণ্ডলের ছেলে ফনি মণ্ডল ও মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত আব্দুল সরদারের ছেলে কালাম সরদার।
ফিরে আসা জেলে পাশ্বেখালী গ্রামের মোনতেজ মোল্যার ছেলে করিম মোল্যা জানান, কৈখালী বন অফিস থেকে অনুমতি নিয়ে তারা সুন্দরবনের ভিতরে মাছ ধরতে যান। ভোরে তারা বৈকারীর খালে মাছ ধরার সময় এক লাখ টাকা মুক্তিপণ দাবিতে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা দুই জেলেকে অপহরণ করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি। অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে।