ঢাকাFriday , 24 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের গুলিতে ছিনতাইকারী আহত

Link Copied!

Guliনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল এলাকার এজিবি কলোনির সামনে র‌্যাবের গুলিতে এক ছিনতাইকারী আহত হয়েছে। র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এজিবি কলোনির কাঁচা বাজারের সামনে দুই ছিনতাইকারী রিকশায় থাকা এক ব্যক্তির ব্যাগ টানাটানি করছিল।
বিষয়টি টহলরত র‌্যাব-১০ এর সদস্যদের নজরে পড়ে। এ সময় তারা ছিনতাইকারীদের থামতে বললে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাবের গুলিতে একজন আহত হয়। পালিয়ে যায় অন্যজন। পরে তাকে উদ্ধার করে রাত সোয়া ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
গুলিবিদ্ধ ছিনতাইকারী হলেন-রবিউল ইসলাম (৩২)। তার বাবার নাম আব্দুল মালেক। র‌্যাব-১০ এর ডিএডি আইয়ুব শেখ এসব তথ্য নিশ্চিত করেছেন।