ঢাকাFriday , 24 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরিফা হত্যা : প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Link Copied!

arrestনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে ব্যাংক কর্মকর্তা আরিফুন্নেছা আরিফা (২৭) হত্যা মামলার একমাত্র আসামি প্রাক্তন স্বামী ফখরুল ইসলাম রবিনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল টাঙ্গাইলের ধনবাড়ি থেকে রবিনকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী।
তিনি জানান, টাঙ্গাইল থেকে রবিনকে ঢাকায় আনা হচ্ছে। পরে তাকে আদালতে হাজির করা হবে।
গত ১৬ মার্চ সকালে কলাবাগানে সেন্ট্রাল রোডে নিজ বাসার সামনে খুন হন যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফা। এ ঘটনায় কলাবাগান থানায় তার প্রাক্তন স্বামী রবিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।