ঢাকাThursday , 23 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ কার্যালয়ে আগুন না নাশকতা?

Link Copied!

rangpurরংপুর প্রতিনিধি : রংপুরে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর শাপলা চত্বরে বিদ্যুৎ অফিসের ট্রান্সফরমার রুম থেকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘কী কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। আগুনে ১৫-২০টি ট্রান্সফরমার পুড়ে গেছে।’ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজা জানান, ট্রান্সফরমার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নাশকতা নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা নির্ণয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।