ঢাকাThursday , 23 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুরস্কার পেলেন সিএমপির ৭৩ কর্মকর্তা

Link Copied!

policeচট্টগ্রাম প্রতিনিধি : মাদক উদ্ধার, নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মামলার রহস্য উদ্ঘাটনসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের জন্য পুরস্কার পেলেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ৭৩ কর্মকর্তা। বুধবার চট্টগ্রাম নগর পুলিশের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ বিষয়ক সভায় পুরস্কারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কারের অর্থ তুলে দেন সিএমপি কমিশনার ইকবাল বাহার।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ-উল হাসান জানান, ফেব্রুয়ারি মাসে নগর পুলিশের শ্রেষ্ঠ বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক, শ্রেষ্ঠ উপপরিদর্শক, শ্রেষ্ঠ উপপরিদর্শক (অস্ত্র উদ্ধার), শ্রেষ্ঠ উপপরিদর্শক (মাদক উদ্ধার) এবং শ্রেষ্ঠ উপপরিদর্শক (গ্রেপ্তারি পরোয়ানা তামিল) এর সম্মাননা সনদ প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন উপপুলিশ কমিশনার (উত্তর) মো. আব্দুল ওয়ারীশ, সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) এস এম মোবাশ্বের হোসাইন, পুলিশ পরিদর্শক (বায়েজিদ থানা) মো. মহসিন, পুলিশ পরিদর্শক মহিউদ্দীন মাহমুদ (পাঁচলাইশ), এসআই মো. আব্দুর রহিম, এসআই মো. কায়সার হামিদ, এসআই আব্দুর রব, এসআই হারুন অর রশিদ প্রমুখ।
পুলিশ কমিশনার ইকবাল বাহারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্য, উপপুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ, উপপুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ, উপপুলিশ কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারীশ, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন, উপপুলিশ কমিশনার (ডিবি-উত্তর ও দক্ষিণ) পরিতোষ ঘোষ, উপপুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) মো. মারুফ হোসেন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) সৈয়দ আবু সায়েম প্রমুখ।