ঢাকাTuesday , 21 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

Link Copied!

marderখুলনা প্রতিনিধি : খুলনায় অজ্ঞাতনামা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ নিহতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।
এর আগে সোমবার দিবাগত রাতে নগরীর বাগমারা খালের ব্রিজের কাছে এ হত্যাকাণ্ড ঘটে। খুলনা থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিহতের শরীরের দুই হাতের কবজি প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।
এ ছাড়া তার মুখ, বুক, পিঠ ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের অসংখ্য কোপের চিহ্ন রয়েছে। কারা বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।