ঢাকাTuesday , 21 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরোয়ার-তামিম গ্রুপের ৫ সদস্য আটক

Link Copied!

arrestনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে জঙ্গি সন্দেহে পাঁচজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের দাবি আটককৃতরা নব্য জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের সদস্য। সোমবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তর বাড্ডায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে দুজন প্রকৌশলী রয়েছেন।
মঙ্গলবার দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এসব তথ্য জানান। তিনি বলেন, আটকের সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।