ঢাকাThursday , 20 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাসিনা চোর-বাটপারদের নিয়ে দেশ চালাচ্ছেন

Link Copied!

nazrul-islamনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘ভোট ডাকাতি করে চোর-বাটপারদের নিয়ে দেশ চালাচ্ছেন শেখ হাসিনা।’
বৃহস্পতিবার দুপুরে জামালপুরের ইসলামপুর জনসভায় যাওয়ার পথে মেলান্দহ উপজেলার মালঞ্চ গোবিন্দগঞ্জ বাজারে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করে মানুষ খুন গুম করে চলেছে সরকার। বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে মিথ্যা মামলা দিয়ে নাজেহাল করছে। তাই এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া যায় না।’
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকে সরকার পতনের ঐক্যবদ্ধ আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন পুলিশের সাবেক আইজিপি ও খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল কাইয়ুম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আ. হালিম প্রমুখ।