ঢাকাTuesday , 21 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Link Copied!

Dead Bodyনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ১ নম্বরে গাড়ির ধাক্কায় মোহাম্মদ শহীদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে মিরপুর ১ নম্বরের সনি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাত ১টার দিকে শহীদ তার এক আত্মীয়ের বাসা থেকে নিজ বাসায় ফিরছিলেন। সনি সিনেমা হলের সামনে এলে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় শহীদ আহত হন। এ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টায় মৃত ঘোষণা করেন।
শহীদের বাবার নাম আবুল কাশেম। তিনি একটি সিকিউরিটি এজেন্সিতে কাজ করেন। তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের আটাশতমায়। পরিবারের সঙ্গে রাজধানীর আগারগাঁওয়ে থাকতেন শহীদ।