ঢাকাMonday , 20 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০ টাকার জন্য প্রাণ গেল নারীর!

Link Copied!

Thakurgoan_Mapঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পাওনা ২০ টাকা চাওয়ায় যুবকের লাঠির আঘাতে হোসনে আরা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার ইয়াকুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, ইয়াকুবপুর এলাকার আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী হোসনে আরা একটি মুদি দোকান করে সংসার চালিয়ে আসছেন। একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২২) দোকান থেকে বাকিতে ২০ টাকার পণ্য নেন। রোববার রাত ১১টার দিকে ইসমাইল দোকানে গিয়ে আবারও বাকিতে পণ্য নিতে চাইলে রাজ্জাকের স্ত্রী পূর্বের ২০ টাকা পরিশোধ করতে বলেন। এ নিয়ে ইসমাইলের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইসমাইল উত্তেজিত হয়ে লাঠি দিয়ে রাজ্জাকের স্ত্রীর মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন হোসনে আরাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতলে নিয়ে গেলে চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।