ঢাকাMonday , 20 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে দেয়াল ধসে এক পরিবারের চারজন আহত

Link Copied!

CTGচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পাশের একটি কাঁচা ঘরের ওপর পড়ে এক পরিবারের চারজন আহত হয়েছেন। সোমবার সকালে কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহতরা সবাই শঙ্কামুক্ত।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন জানান, কসবা হাউস নামে নির্মাণাধীন একটি আটতলা ভবনের সীমানাপ্রাচীর পাশের একটি কাঁচা ঘরের ওপর ধসে পড়ে। এতে এক পরিবারের নারী ও শিশুসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে তারা কেউ গুরুতর আহত নয়।