ঢাকাMonday , 20 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা নৈশ কোচসহ ১০ গাড়িতে ডাকাতি

Link Copied!

Snapshoচুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় নৈশ কোচসহ কমপক্ষে ১০ গাড়িতে ডাকাতি হয়েছে। রোববার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারি মাঠে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় রয়েল পরিবহনের হেলপার আব্দুল হামিদসহ (২৮) দুজন আহত হয়েছেন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুল হামিদ বলেন, ‘রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারি মাঠে রয়েল পরিবহনের বাসটি পৌঁছালে ১০-১২ জন ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতি করে। এ সময় বাধা দিলে আমাকে ও এক যাত্রীকে ডাকাতরা মারধর করে। পরে তারা ওষুধ কোম্পানির গাড়িসহ আরো ৮-৯টি গাড়িতে ডাকাতি করে। তারা টাকা, মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারি মাঠে কয়েকজন ডাকাত রাস্তায় গাছ কেটে ব্যারিকেড দেয়। এ সময় ওই সড়ক দিয়ে যাওয়া একটি নৈশ কোচ, একটি ট্রাক, একটি কাভার্ড ভ্যানসহ কয়েকটি গাড়ি ডাকাতদের কবলে পড়ে।