ঢাকাMonday , 20 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাচলেন গাইলেন আঁখি

Link Copied!

akhiবিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। অ্যালবামের গানে নিয়মিত কণ্ঠ দিচ্ছেন তিনি। পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই কণ্ঠশিল্পী। বৈশাখ উপলক্ষে ‘বৈশাখী মেলা’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিলেন আঁখি আলমগীর।শহীদুল্লাহ ফরায়জীর কথায় এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী।
সম্প্রতি নির্মিত হয়েছে এ গানের মিউজিক ভিডিও। এতে অংশ নেন এ কণ্ঠশিল্পী। গান গাওয়ার পাশাপাশি এ মিউজিক ভিডিওতে নেচেছেনও তিনি। তার সঙ্গে ৩২ জনের একটি দল কোমর দুলিয়েছেন। ভিডিওটি নির্মাণ করেছেন আশিকুর রহমান। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এ সব তথ্য জানান এই নির্মাতা।
আশিকুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘কেরাণীগঞ্জের ভাওয়াল মাঠে বিশাল একটি সেট নির্মাণ করেছিলাম। গ্রামীণ মেলার আবহে সেট তৈরী করেছিলাম। প্রজেক্টটি অনেক বড় ছিল। এত বড় আয়োজনে এবারই প্রথম কাজ করলাম। কাজটি চমৎকার হয়েছে। কাজ করে খুব ভালো লেগেছে।’
এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘সাধারণত নিজের গানের মিউজিক ভিডিও নিজের পছন্দে নির্মাণ করে থাকি। এবারই প্রথম অন্যের নির্মিত গানের ভিডিওতে অংশ নিলাম। মিউজিক ভিডিওর নাচেও অংশ নিয়েছি। শুটিং বেশ উপভোগ করেছি।’
গত ৮ মার্চ কেরাণীগঞ্জে মিউজিক ভিডিওটির দৃশ্যধারনের কাজ সম্পন্ন হয়েছে। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি খুব শিগগিরই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম banglaflix.com.bd তে প্রকাশিত হবে।