ঢাকাMonday , 20 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আনুশকার স্কার্ট পরেছিলেন আমির

Link Copied!

amir_pk2বিনোদন ডেস্ক : পায়ে কালো রঙের সু। পরনে অফ হোয়াইট ব্লেজার আর হলুদ রঙের স্কার্ট। গলায় রেডিও ঝুলিয়ে উল্টো দিকে তাকিয়ে রয়েছেন বলিউড অভিনেতা আমির খান। এমন দৃশ্য দেখা গেছে, বহুল আলোচিত সিনেমা পিকে’র পোস্টারে।
সিনেমাটি মুক্তির পর ধামাকা ব্যবসা করেছে। তারপর কেটে গেছে অনেক সময়। তবে সম্প্রতি বেরিয়ে এসেছে আমিরের পরনের ওই স্কার্টের পেছনের একটি গল্প। আমিরকে নাকি স্কার্টটি উপহার দিয়েছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।
গত ১৪ মার্চ ছিল আমির খানের জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে আনুশকা শর্মা এ তথ্য জানান। এক টুইট বার্তার পাশাপাশি আনুশকা তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ছবিও পোস্ট করেন। এ সময় টুইটে আনুশকা লিখেন, ‘আপনারা ‌আমাদের ম্যাচিং স্কার্ট দেখেছেন?‌ এটি আমি আমিরজিকে উপহার দিয়েছিলাম।‌ উপহারে মনে পড়ল হ্যাপি বার্থডে আমিরজি।’‌
বিধু বিনোদ চোপড়া ও রাজকুমার হিরানি প্রযোজিত সায়েন্স ফিকশন-কমেডি ঘরানার সিনেমা পিকে। এটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন-আমির খান, অনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, বোমান ইরানিসহ আরো অনেকে।