ঢাকাMonday , 20 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বাহুবলি-টু’র ট্রেইলার প্রকাশ

Link Copied!

Bahubali-2বিনোদন ডেস্ক : ২০১৭ সালের বহুল প্রতীক্ষিত সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি-টু। এর আগে সিনেমার পোস্টার ও টিজার প্রকাশ করেছিলেন নির্মাতারা। এবার প্রকাশিত হলো সিনেমাটির ট্রেইলার।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্রপদেশের ৩০০ প্রেক্ষাগৃহে সিনেমাটির ২.২৪ সেকেন্ড ব্যপ্তির ট্রেইলার প্রকাশিত হয়েছে। ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হয়েছে ট্রেইলারটি। পুরো ট্রেইলার অ্যাকশন-রোমান্সে ভরপুর।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার সিক্যুয়েল এ সিনেমাটিকে ঘিরে দর্শকের আগ্রহের শেষ নেই। এ সিরিজের প্রথম সিনেমাটি যারা দেখেছেন শেষ মুহূর্তে তাদের মনে একটি প্রশ্নই জেগেছে, কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছিল? বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটিতে সেই উত্তর মিলবে দর্শকদের।
বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি পরিচালনা করছেন এস এস রাজামৌলি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, সত্যরাজ, রামায়া কৃষ্ণাসহ অনেকে।