ঢাকাMonday , 20 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে স্কুল ছুটি দিয়ে শালিস বৈঠক

Link Copied!

hobigonjহবিগঞ্জ প্রতিনিধি : স্কুল ছুটি দিয়ে বিচার শালিস বৈঠকের আয়োজন করায় চুনারুঘাটের সদর ইউপি’র আলোর পথে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসুদ আলীকে শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। শনিবার শিক্ষা কর্মকর্তা মো শামসুল হক ওই শোকজ জারি করেন।
শিক্ষা অফিস সূত্র জানায়, গত শনিবার সকাল সাড়ে ১০টায় আলোর পথে উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে প্রধান শিক্ষক মকসুদ আলী ও স্থানীয় ইউপি সদস্য আকবর আলী ওই কক্ষে শালিস সভার অায়োজন করেন । খবর পেয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুল হক ঘটনাস্থলে যান এবং শ্রেণীকক্ষ খালি দেখতে পান। স্কুল কেনো ছুটি দেয়া হলো এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক কোন সদুত্তর দিতে পারেননি।
এলাকাবাসীরা জানান, ওই বিদ্যালয়ে গত শনিবারেও ৮ম শ্রেণীর ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে বিচার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মকসুদ আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে ইউপি সদস্য আকবর আলী বিষয়টি অস্বীকার করেন।