ঢাকাSunday , 19 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

Link Copied!

marderকুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় হাজেরা বেগম (৪২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রোববার ভোরে জেলার দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দেবিদ্বার থানার এসআই সাইদুর রহমান জানান, ওই গৃহবধূর স্বামী শাহ আলম পোলট্রি ফার্মের ব্যবসা করেন। শনিবার রাতে ওই গৃহবধূ বাসায় একা ছিলেন। তার স্বামী পাশের মরিচাকান্দা এলাকায় তার ফার্মে ছিলেন। রোববার সকালে বাড়ির লোকজন ঘরের বাইরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।  তিনি জানান, ‘ওই গৃহবধূর গলা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’