ঢাকাSunday , 19 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারের নাগরিকসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

CTGচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম থেকে ৬ লাখ পিস ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তারকৃতদের ছয়জন মিয়ানমারের নাগরিক রয়েছে। রোববার ভোরে মহানগরীর পতেঙ্গা থানার চরপাড়া স্লুইচগেট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ইয়াবা পাচারের খবর পেয়ে ভোর ৫টার দিকে র‌্যাবের একটি টিম পতেঙ্গার সমুদ্র এলাকা চরপাড়া স্লুইচগেটে অবস্থান নেয়। এ সময় ওই এলাকা থেকে ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন মিয়ানমারের নাগরিক। এ ঘটনায় মামলা হয়েছে।