ঢাকাSaturday , 18 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগ্রা ক্যান্টনমেন্ট রেলস্টেশনের কাছে জোড়া বিস্ফোরণ

Link Copied!

Agraআন্তর্জাতিক ডেস্ক : ভারতের আগ্রা ক্যান্টনমেন্ট রেলস্টেশনের কাছে শনিবার সকালে জোড়া বোমা বিস্ফোরণ হয়েছে। রেলস্টেশনের কাছে একটি এবং এর পাশে একটি বাড়ির ছাদে আরেকটি বোমার বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিস্ফোরণের ফলে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে পুলিশ ও রেলওয়ে পুলিশ। ঘটনাস্থল শাহগঞ্জ পুলিশ স্টেশনের আওতায় পড়ে। ডিআইজি মহেশ মিশ্র জানিয়েছেন, এই দুই বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, আগ্রা রেলওয়ে স্টেশনের ছাদে একটি হাতবোমা পাওয়া গেছে। তবে এ ঘটনায় সন্ত্রাসীদের যুক্ত থাকার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।