ঢাকাSaturday , 18 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদো-বেলদের সতর্ক করলেন জিদান

Link Copied!

zidaneস্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় আজ অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে লড়াইয়ের আগে ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও বেনজেমাদের সতর্ক করেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।
রিয়ালের লা লিগা শিরোপা জয়ের পথে অ্যাথলেটিক বিলবাওকে অন্যতম বড় একটি চ্যালেঞ্জ মনে করছেন জিদান। লা লিগায় ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল।তাদের চেয়ে মাত্র ২ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে রয়েছে আরেক শিরোপা প্রত্যাশী দল বার্সেলোনা। মৌসুমের এই সময়ে পা ফসকানো শিরোপার জন্য বড় চ্যালেঞ্জই বটে।
লা লিগার পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে থাকলেও যে কোনো বড় দলকেই হারিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে বিলবাওয়ের। তাই তাদের মাঠ সান ম্যামস সফরে শিষ্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জিদান।
বিলবাওয়ের মতো দলের বিপক্ষে সজাগ থাকার পরামর্শ দিয়ে ফরাসি কোচ বলেন, ‘প্রতিপক্ষরা আমাদের রুখে দিতে চাইবে, তারা সর্বদাই যা করার চেষ্টা করে। ভালো করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমরা আত্মবিশাসী এবং জয়ের জন্য আমাদের যৌথ প্রচেষ্টা দরকার হবে।