ঢাকাSaturday , 18 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্তিখাবের ৪৪ বছর পর মহারাজ

Link Copied!

Maharajস্পোর্টস ডেস্ক : ডানেডিনে প্রথম টেস্টে ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন কেশব মহারাজ। যেটি ৫৩ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে দক্ষিণ আফ্রিকান কোনো স্পিনারের পাঁচ উইকেট-কীর্তি। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টেও পাঁচ উইকেট নিলেন বাঁহাতি এই স্পিনার।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে মাত্র ১৭১ রানে অলআউট করতে ৪০ রানে ৬ উইকেট নিয়েছেন মহারাজ। ৪৪ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টানা দুই টেস্টে পাঁচ উইকেট-কীর্তি গড়লেন সফরকারী কোনো স্পিনার।
সবশেষ ১৯৭৩ সালে নিউজিল্যান্ডের মাটিতে টানা দুই টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার ইন্তিখাব আলম। ডানেডিনে প্রথম ইনিংসে ৭ উইকেট আর অকল্যান্ডে পরের টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন ইন্তিখাব।
শনিবার ওয়েলিংটনে টেস্টের তৃতীয় দিনে মহারাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জয়ের পথে দক্ষিণ আফ্রিকা। ৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৪৫ রান তুলে ফেলেছে সফরকারীরা।