ঢাকাSaturday , 18 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে দল ঘোষণা

Link Copied!

srilankaস্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে শুক্রবার দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৫ সদস্যের এই দলেও রাখা হয়নি অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন উপল থারাঙ্গা।
অ্যাঞ্জেলো ম্যাথুস নেই সেটা অবশ্যই স্বস্তির বিষয়। তবে স্থানীয় এক সাংবাদিক কলম্বোতে রাইজিংবিডির সাংবাদিককে বলেছেন, ‘গতকাল ম্যাথুসের সঙ্গে আমার কথা হয়েছে। সে এখনও পুরোপুরি ফিট নয়। তবে আমাকে ধারণা দিয়েছে শেষ ওয়ানডে হয়ত খেলতেও পারে। তবে টি-টোয়েন্টি সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে।’
শ্রীলঙ্কার ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড : নিরোশান ডিকভেলা, ধনঞ্জয় ডি সিলভা, কুশাল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, কুশাল জানিথ পেরেরা, দানুস্কা গুনাথিলাকে, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ভিকুম সঞ্জয় বান্দারা, থিসারা পেরেরা, সচিথ পাথিরানা, সেকুজে প্রসন্ন ও লাকসান সান্দাকান।
২৫ মার্চ ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই ভেন্যুতেই ২৮ মার্চ দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর ১ এপ্রিল কলম্বেতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ অবশ্য আগেই দল ঘোষণা করেছে।