ঢাকাFriday , 17 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় মসজিদে বিমান হামলায় নিহত ৪২

Link Copied!

syriaআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় একটি মসজিদের ওপর বিমান হামলায় ৪২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার আলেপ্পো প্রদেশের আতারিব এলাকার বিদ্রোহীদের দখলকৃত গ্রাম আল-জিনায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সংস্থাটি জানিয়েছে, বিকেলে নামাজের জন্য মুসুল্লিরা জমায়েত হয়েছিলেন। ঠিক এ সময়ে বিমান হামলা চালানো হয় সেখানে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। কোন পক্ষ এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনী ওই এলাকায় বিমান হামলা চালিয়ে থাকে। আবার যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটও ওই এলাকায় বিমান হামলা চালায়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান এক বিবৃতিতে বলেছেন, ‘বিকেলের নামাজের সময় আলেপ্পোর একটি মসজিদে অজ্ঞাত যুদ্ধবিমানের হামলায় ৪২ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।’
এদিকে লন্ডনভিত্তিক মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আল-আরাবি জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটই এই হামলা চালিয়েছে। ওই হামলার সময় মসজিদটিতে প্রায় ৩০০ মুসুল্লি ছিল।
মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আল-কায়েদার বৈঠকের স্থান আল-জিনা গ্রামে মার্কিন নেতৃত্বাধীন জোট হামলা চালিয়েছে।