ঢাকাFriday , 17 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে স্কুলে বন্দুকধারীর হামলা

Link Copied!

Franceআন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দক্ষিণের একটি শহরের স্কুলে বন্দুকধারীদের হামলায় দুজন আহত হয়েছে। বৃহস্পতিবার গ্রাস শহরে এ ঘটনা ঘটেছে।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সন্দেহভাজন অস্ত্রধারীদের একজনের কাছে কয়েকটি অস্ত্র ছিল। সে অ্যালেক্সিস ডি টকিউভিলে নামের একটি স্কুলের প্রধান শিক্ষককে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী হিসেবে ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয় হামলাকারী সম্ভবত পালিয়ে গেছে। ফরাসি সংবাদমাধ্যম লা মন্ডি জানিয়েছে, গ্রেপ্তারকৃত ওই ছাত্রের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গ্রাস নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এটা সন্ত্রাসী হামলা ছিল না। এটি দুই ছাত্রের লড়াই ছিল বলে জানিয়েছে তারা।
আল্পস কটে ডি আজুর প্রদেশের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান এস্ট্রসি জানিয়েছেন, হামলায় প্রধান শিক্ষক আহত হয়েছেন । তবে তার অবস্থা গুরুতর নয়।