ঢাকাFriday , 10 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেকার ভাতা চালুর দাবি

Link Copied!

vataনিজস্ব প্রতিবেদক : বেকার ভাতা প্রদান ও হকার পুর্নবাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ মেস সংঘ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির সমাবেশ থেকে এ দাবি জানানো হয়েছে।
সংগঠনের মহাসচিব আয়াতুল্লাহ আয়াত নিরাপদ মেস ও মেসের বাসিন্দাদের সুবিধার্থে ১১টি প্রস্তাব তলে ধরেন সরকার এবং মেস সংশ্লিষ্টদের উদ্দেশে। তিনি বলেন, লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য মতে দেশে ১০০ জন স্নাতক ডিগ্রিধারীর মধ্যে ৪৭ জন বেকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশের ২৬ লাখ ৩০ হাজার মানুষ বেকার। তাদের সিংহভাগ মেসে থাকে। সে জন্য আমরা ১১ দফা দাবির পঞ্চম দফায় বেকার ভাতা প্রদান ও হকার পুনর্বাসনের দাবি জানাচ্ছি।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমান মনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর সভাপতি সৈয়দ আকতার সিরাজী, রাসেল আনান জিন্টু, আল-আমীন রেজভী, শাহরিয়ার বাহাদুর প্রমুখ।