নিজস্ব প্রতিবেদক : আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়ন করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে কুমিল্লা সিটি করপোরেশন, গাইবান্ধা-১ ও সুনামগঞ্জ-২ শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এ কথা জানান।
সিইসি বলেন, ‘এই নির্বাচনগুলোতে সেনা প্রস্তুত থাকবে। পরিস্থিতি খারাপ হলে সেনা মোতায়েন করা হবে। তবে ভোটকেন্দ্রে মোতায়েনের কোনো সিদ্ধান্ত হয়নি।’ তফসিল অনুযায়ী, ২২ মার্চ গাইবান্ধা-১ আসনে এবং ৩০ মার্চ সুনামগঞ্জ-২ শূন্য আসন ও কুমিল্লা সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে।

