নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আগামীকাল ১০ মার্চ প্রথমবারের মতো দেশব্যাপী জাতীয় দুর্যোগ দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘দুর্যোগেরপ্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সারা দেশে দিবসটি পালন করবে।’
এর মধ্যে রাজধানীর ওসমানী মিলনায়তনে আলোচনা সভাসহ জেলা-উপজেলা পর্যায়ে দুর্যোগের প্রস্তুতি বিষয়ে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

