ঢাকাThursday , 9 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিষেকের আগে সারার চমক

Link Copied!

sara_ali_khanবিনোদন ডেস্ক : শোনা যাচ্ছে, খুব শিগগিরই বলিউডে অভিষেক হচ্ছে সারা আলী খানের। করণ জোহরের সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখবেন তিনি। তবে কোন সিনেমা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া গেলেও স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমার মাধ্যমেই সাইফ কন্যার বলিউড অভিষেক হবে বলে গুঞ্জন ওঠেছে।
এ দিকে কিছুদিন আগেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। তবে নিজেকে কোনো সময়ই দমিয়ে রাখেননি এ অভিনেত্রী। সম্প্রতি একটি পার্টির আয়োজন করেছিলেন সাইফ-কারিনা। এতে উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। তবে সবাইকে ছাড়িয়ে নজর কেড়েছেন সাইফ-অমৃতার মেয়ে সারা।
বলিউডে অভিষেকের আগে তিনি যে সবাইকে তাক লাগাতে চাইছেন তা আর বলার অপেক্ষা রাখে না। প্রায় বিভিন্ন পার্টিতে হাজির হচ্ছেন সারা। সাইফ-কারিনার পার্টিতে মিনি প্যান্ট ও কালো রঙের একটি টপস পরেছিলেন সারা। এই পোশাকে তাকে বেশ অপরূপ দেখাচ্ছিল।
এ পার্টিতে আরো উপস্থিত ছিলেন কারিশা কাপুর। এ অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার কথিত প্রেমিক সন্দীপ তোশনিওয়াল। এ ছাড়া ছিলেন মালাইকা ও অমৃতা আরোরা। স্বামী কুণাল খেমুকে নিয়ে উপস্থিত হয়েছিলেন সোহা আলী খান।