ঢাকাTuesday , 7 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র মামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন

Link Copied!

Arestরাজশাহী প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় সেলিম ওরফে হারুন (৩৩) নামে এক জেএমবি সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত সেলিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বকরিটোলা গ্রামের দুরুল হুদার ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৭ জুলাই র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চরাঞ্চল জহুরপুর বেলপাড়া গ্রামে অভিযান চালান। এ সময় র‌্যাবের সঙ্গে জেএমবি সদস্য সেলিম ওরফে হারুন বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে র‌্যাব তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই সময় তার কাছ থেকে একটি পিস্তুল, দুইটি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে তার শ্বশুরবাড়ি বকরিপাড়া এলাকা থেকে ছয়টি ওয়ান শুটারগান, দুইটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। পরের দিন র‌্যাব-৫, রাজশাহীর এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন আকন্দ ২০০৯ সালের ৬ আগস্ট সেলিমের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারক আজ এই মামলার রায় দেন।