ঢাকাTuesday , 7 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ইতিহাস জবরদখল করে

Link Copied!

Obaidul Kaderনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বলেই ৭ মার্চকে স্মরণ করে না। তারা ক্ষমতায় গেলে ইতিহাস জবরদখল করে।’
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এই ৭ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র পাকিস্তানিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন।
তিনি আরো বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত এক লেখায় বলেছিলেন, ৭ মার্চে বঙ্গবন্ধুর ঘোষণার মধ্য দিয়ে আমরা স্বাধীনতার সবুজ সংকেত (গ্রিন সিগন্যাল) পেয়েছিলাম।’
ওবায়দুল কাদের বলেন, ‘ওই ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। এটিই ছিল প্রকৃত স্বাধীনতার ঘোষণা। অথচ বিএনপি এটা উপলব্ধি করে না। আসলে এটা চেতনার ব্যাপার, মূল্যবোধের ব্যাপার, অনুভূতির ব্যাপার, যা বিএনপির নেই। সকল প্রকার অসুন্দর ও অসাম্প্রদায়িকতাকে পরাজিত করে স্বাধীনতাকে সুসংহত করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই হচ্ছে আমাদের অঙ্গীকার।’