ঢাকাTuesday , 7 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যোগ্যতায় নারীরা পুরুষের চেয়ে কম নয়

Link Copied!

Rowshonনিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেছেন, ‘সাহস, যোগ্যতা, আত্মসম্মানবোধ ও সুশিক্ষার মাধ্যমে নারীরা সমঅধিকার প্রতিষ্ঠা করছে। এ সময়ে বৈশ্বিক রাজনীতি, শিক্ষা-দীক্ষা, সাহসিকতা, দূরদর্শিতা আর যোগ্যতায় তারা পুরুষের চেয়ে কোনো অংশেই কম নয়।’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন। নারী দিবসে পৃথিবীর সব নারীদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান তিনি।
সব ক্ষেত্রে নারীদের অবদানের কথা স্মরণ করে রওশন এরশাদ বলেন, বাংলাদেশের প্রতিটি সামাজিক সূচকে বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর বিরাট ভূমিকা রয়েছে। সামাজিক সাংস্কৃতিক-মনস্তাত্ত্বিক বৈষম্য ও নিরাপত্তাহীনতা সত্ত্বেও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। এটি বাংলাদেশের জন্য সুখকর।
তিনি বলেন, বাংলাদেশে সংবিধান অনুযায়ী প্রথম থেকেই সব ধরনের কাজে নারীদের অংশগ্রহণ, এমনকি সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীদের উপস্থিতি লক্ষণীয়। জাতীয় সংসদে অধিকসংখ্যক নারীদের উপস্থিতির বিষয়ে আমরা আশাবাদী। এতে নারীর প্রতি বৈষম্য কমে এলেও এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে পারেনি।
‘নারী-পুরুষের সম-অংশীদারিত্বের মাধ্যমেই বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সাফল্য নিশ্চিত করা সম্ভব’- এমনটাই প্রত্যাশা করেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ।