ঢাকাMonday , 6 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেম করছেন কাজল আগরওয়াল!

Link Copied!

Kajol-agarwalবিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। আশীষ সাজনানি নামের এক হোটেল মালিকের সঙ্গে গত এক বছর ধরে প্রেম করছেন তিনি। কিন্তু বিষয়টি এতদিন গোপন রেখেছেন তারা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক বন্ধুর মাধ্যমে পার্টিতে তাদের দুজনের পরিচয় হয়। সেই থেকে পরস্পরের যোগাযোগ। কিন্তু বিষয়টিকে তারা সহজভাবে নিচ্ছেন এবং এ নিয়ে কোনো তাড়াহুড়ো করছেন না। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবিও পোস্ট করছেন না। এমনকি তাদের পরিবারের সদস্যরাও জানেন না তারা প্রেম করছেন। পরস্পরের ভালো বন্ধু বলে পরিচয় দিচ্ছেন তারা।’
চিরঞ্জীবির সঙ্গে কয়েদি নম্বর ১৫০ সিনেমায় সর্বশেষ দেখা গেছে কাজল আগরওয়ালকে। সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে। মাত্র পাঁচ দিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করে সিনেমাটি। পরবর্তী সিনেমায় এ অভিনেত্রীকে অজিথ কুমারের সঙ্গে দেখা যাবে। আগামী আগস্টে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়া বিজয়ের সঙ্গে একটি সিনেমার শুটিং করবেন তিনি।