ঢাকাMonday , 6 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বারার নগ্ন দৃশ্য ফাঁস

Link Copied!

Saraবিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী স্বারা ভাস্কর। আনারকলি অব আরাহ সিনেমায় তার লুক ইতোমধ্যে সবার নজর কেড়েছে। নারীকেন্দ্রীক এ সিনেমায় স্বারাকে বেশ আবেদনময়ী এবং সুন্দরী নারীর চরিত্রে দেখা যাবে। বিহারের আরা জেলার একজন ফোক গায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। বেশ সাড়া ফেলেছে এটি। কিন্তু সিনেমাটি মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়েছে এ সিনেমার কিছু দৃশ্য। ‘শকিং! ডিলিটেড সেক্স সিন অব স্বারা ভাস্কর ফর্ম আনারকলি অব আরাহ লিকড’ শিরোনামে একটি ভিডিও ইউটিউবে ফাঁস হয়। সেখানে তিনটি আলাদা দৃশ্য দেখা যায়। এর মধ্যে স্বারার খোলা পিঠের একটি নগ্ন দৃশ্যও রয়েছে।
সেন্সর বোর্ডে জমা দেয়ার পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়। পরবর্তীতে সেন্সরবোর্ড সিনেমাটির প্রযোজককে কিছু দৃশ্য কর্তন করতে বলেন। আর বাদ পড়া দৃশ্যগুলোই এখন অনলাইনে ফাঁস হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সিনেমাটির পরিচালক অবিনাশ দাশ সংবাদমাধ্যমে বলেন, ‘এটি খুবই দুঃখের। আমি ভয়ে আছি এখন পুরো সিনেমাটিই অনলাইনে ফাঁস না হয়ে যায়। উড়তা পাঞ্জাব’র সেন্সর বোর্ডের কপি ফাঁস হয়ে গিয়েছিল, তাই আমাদের সিনেমা ফাঁস হওয়ারও একটা আশঙ্কা থেকেই যায়। একটি সিনেমার ফুটেজ অনেক মানুষের হাতেই যায়। তাদের মধ্যে একজনই এ কাজ করেছেন। দেখা যাক এ নিয়ে কি করা যায়।’
স্বারা ভাস্কর ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্রা, পঙ্কজ ত্রিপাতি, সন্দ্বীপ কাপুর প্রমুখ। আগামী ২৪ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।