টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্যকে আটক করছ টাঙ্গাইল মডেল থানা পুলিশ।রোববার সকালে শহরের ডায়াবেটিক হাসপাতাল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কুলসুম বেগম (৪০), আয়শা (৩০) ও পারভীন (২০)।
টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) রিপন নাগ জানান, গত ১ মার্চ পৌর এলাকার বেপারীপাড়ার জাহানারা বেগম ডায়াবেটিক পরীক্ষার জন্য হাসপাতালে যান। সেখানে চোর চক্রের ওই তিন নারী জাহানারা বেগমের গলার চেইন চুরি করে।
পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে তিন নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।

