ঢাকাSunday , 5 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রভাস-কঙ্গনার মনোমালিন্য

Link Copied!

Kangana_Probashবিনোদন ডেস্ক : বলিউড কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। অন্যদিকে দক্ষিণের রেবেল খ্যাত অভিনেতা প্রভাস। ২০০৯ সালে এ দুজন জুটি বেঁধেছিলেন এক নিরঞ্জন সিনেমায়। এতে কঙ্গনার চরিত্রের নাম ছিল সামিরা। কিন্তু শুটিংয়ের পর তাদের মধ্যে ঝগড়া হয়, এর পর থেকে পরস্পরের সঙ্গে কথাও বলেন না তারা।
সম্প্রতি রেঙ্গুন সিনেমার প্রচারণার জন্য হায়দরাবাদ গিয়েছিলেন কঙ্গনা। সেখানেই সাংবাদিকদের কথাগুলো বলেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘এক নিরঞ্জন সিনেমার শুটিংয়ে আমি ও প্রভাস অনেক ঝগড়া করতাম (হাসি)। সুইজারল্যান্ডে শুটিংয়ের সময় আমাদের মধ্যে অনেক বড় ধরনের ঝগড়া হয়, তারপর থেকে আমরা কেউ কারো সঙ্গে কথা বলি না। সিনেমার শুটিংয়ের পর প্রভাসের সঙ্গে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। অনেকদিন পর আমি তার বাহুবলি সিনেমাটি দেখি এবং অবাক হয়ে যাই কারণ তিনি খুব ভালো অভিনয় করেছেন। আমি তার ব্যাপারে খুবই আনন্দিত এবং আশা করছি, আমার ক্যারিয়ার দেখে তিনিও খুশি হবেন।’
গত ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত সিনেমা রেঙ্গুন। বিশাল ভরদ্বাজ অভিনীত সিনেমাটিতে আরো রয়েছেন শহিদ কাপুর ও সাইফ আলী খান। সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হলেও অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন কঙ্গনা। অন্যদিকে প্রভাস অভিনীত বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটির শুটিং শেষ হয়ে মুক্তির অপেক্ষায়। এসএস রাজামৌলি পরিচালিত সিনেমাটি আগামী ২৮ এপ্রিল মুক্তির কথা রয়েছে।