ঢাকাSaturday , 4 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই হাজার ইয়াবাসহ ২ রিকশাচালক আটক

Link Copied!

Yabaচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবা বড়িসহ দুই রিকশাচালককে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে বায়েজিদ থানার নতুন পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো আবুল কালাম (৩৬) ও আব্দুল হামিদ (২৮)।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা বড়িসহ দুই রিকশাচালককে আটক করে। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে চট্টগ্রামে এনে হস্তান্তরের অপেক্ষায় ছিলো। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।