ঢাকাFriday , 3 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ব্যবসায়ী গুলিবিদ্ধ

Link Copied!

Guliনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগে চাঁদা না দেওয়ায় এক গার্মেন্টস ব্যবসায়ী ও তার ভাতিজাকে দুর্বৃত্তরা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে মোহাম্মদবাগের হেনোলাক্সের গলিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন গার্মেন্ট ব্যবসায়ী শামসুল হক ফকির (৫২) ও তার ভাতিজা আল আমিন (১৮)।
তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ শামসুল হক জানান, ‘তিনি গার্মেন্ট ব্যবসায়ী। শুক্রবার এশার নামাজ আদায়ের পর বাসায় ফেরার পথে স্থানীয় দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়া হয়। এতে গুলিবিদ্ধ হন তারা। পরে তাদের হাসপাতালে আনা হয়।’ কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।