ঢাকাFriday , 3 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবজিখোর শ্রুতি

Link Copied!

shruti-haasanবিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। অভিনয় গুণের পাশাপাশি রূপের মুগ্ধতাও কম ছড়াননি তিনি। তাই শরীরের প্রতি একটু বেশি যত্নবান এই অভিনেত্রী। শরীর ফিট রাখার জন্য কিছুদিন ধরে ভেজিটেরিয়ান হয়েছেন শ্রুতি।
সম্প্রতি শ্রুতি তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইট বার্তায় এ তথ্য জানান। টুইটে শ্রুতি লিখেন, ‘আমি গত চার মাস ধরে ভেজিটেরিয়ান। এবং দুগ্ধ জাতীয় খাবার খাচ্ছি না। এই সিদ্ধান্তটি আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত।’
শ্রুতি শুধু নিজে ভেজিটেরিয়ান হয়েছেন তাই নয় বরং কাছের ও প্রিয় মানুষদেরকেও ভেজিটেরিয়ান লাইফ গ্রহণের পরামর্শ দিয়েছেন। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শ্রুতি হাসান।