ঢাকাFriday , 3 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রিয়াঙ্কার সঙ্গে তুলনায় যা বললেন দীপিকা

Link Copied!

Priyanka_Deepikaবিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমার সফলতার পার্টিতে অংশ নিতে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন তিনি। সেখানে যাওয়ার আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেত্রী। এতে হলিউডে তার পথচলা নিয়ে বিভিন্ন কথা বলেছেন দীপিকা। এ সময় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার তুলনা নিয়েও প্রশ্ন করা হয়।
এ প্রসঙ্গে দীপিকা পাড়ুকোন বলেন, ‘আমি এ বিষয়ে কখনো চিন্তা করিনি। কারণ ব্যক্তিগতভাবে সকল বিষয়ে তার লেভেলটা আমি ভালোভাবেই জানি। এই তুলনাটা খুবই উদ্ভুত। পেশাগত দিক থেকে আমি মনে করি, আমরা দুজনই খুবই ভালো কাজ করছি। কিন্তু আমাদের জগৎটা সম্পূর্ণ আলাদা। আমি যা করছি এবং তিনি যা অর্জনের জন্য কাজ করছেন, তা সম্পূর্ণ আলাদা।’
তিনি আরো বলেন, ‘এটি একটি সৃজনশীল জায়গা। তার চাওয়া-পাওয়া আমার থেকে সম্পূর্ণ আলাদা। তার সঙ্গে তুলনাটা আমার কাছে অদ্ভুত মনে হয়েছে। যদি কেউ তুলনা করতে চায়, আমি আনুশকা, সোনম অথবা সোনাক্ষীর সঙ্গে তুলনার কথা ভাবতে পারি কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে তুলনা কখনো চিন্তাও করি না।’
পদ্মাবতী সিনেমার শুটিং করছেন দীপিকা। এরপর তার কোন সিনেমা আসছে? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখানে (ভারত) এবং আন্তর্জাতিকভাবে অনেক চিত্রনাট্য পড়ছি। দেখা যাক, কী হয়।’