ঢাকাThursday , 2 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

Link Copied!

arrestedফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে নয় বছরের কন্যাশিশু ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ মার্চ রাতে তাকে পাশের বোয়ালমারী উপজেলার একটি জুট মিল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া হাসিবুল শেখ (২২) নামের এই যুবকের বাড়ি মধুখালী উপজেলার কয়েশদিয়া গ্রামে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় হাসিবুল ওই শিশুকে কামালদিয়ার একটি মেহগনি বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ধর্ষণকারী পালিয়ে যায়। শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন চিকিৎসার পর ১২ ফেব্রুয়ারি শিশুটির পিতা বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ ২ মার্চ তাকে আদালতে পাঠানো হয়।