নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। তারা হলেন- মো. নসির (৬০) ও অজ্ঞাত (৬০)। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে।
পল্লবী থানার অফিসার্স ইনচার্জ দাদন ফকির জানান, আজ দুপুর ২টার দিকে পল্লবীর কালশী এলাকায় একটি যাত্রীবাহী বাস মো. নাসিরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে।
এদিকে রাজধানীর গুলিস্তান এলাকার ফুলবাড়িয়ায় বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত (৬০) ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি বলেন, আজ বেলা সাড়ে ৩টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার পরনে বাদামি রঙের প্যান্ট ও চেক শার্ট রয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।

